তাদের দাবি, শাকিবের এই সিনেমার অনেক অংশ বলিউড কিং শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’র অনুকরণে তৈরি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শাকিব খান বাংলাদেশের দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে ‘কিং খান’ নামে পরিচিত। শাহরুখ খানকেও অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডাকছেন। এবার শাকিব সেই শাহরুখের চলচ্চিত্রের অনুপ্রেরণায় নিজের সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন।
আনন্দবাজারের দাবি, ‘সোলজার’-এর গল্পে মিল রয়েছে। এছাড়া শুধু নায়কের চরিত্রে নয় নায়িকাদের চরিত্রেও মিল আছে। শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা ছিলেন।
তেমনি শাকিবের ছবিতেও অভিনয় করছেন দুই নায়িকা তানজিন তিশা ও ঐশী। বিশেষ করে তানজিন তিশার চরিত্রটি নাকি ‘জাব তাক হ্যায় জান’-এর আনুশকা শর্মা অভিনীত আকিরা চরিত্রের অনুরূপ।
‘সোলজার’-এ শাকিবকে একজন দেশপ্রেমিক হিসেবে দেখা যাবে। তিনি দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ছেন।
অ্যাকশন ও ড্রামার মিশ্রণে তৈরি এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
সেই মামলার অন্যতম আসামি হিসেবে নাম আসে অভিনেতা ডনেরও। মামলা হওয়ার পর থেকেই ডনের সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি জানিয়েছিলেন, বাসাতেই আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন।
অবশেষে ডন ফের সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- “৫০ জন বন্ধু-বান্ধবীদের জন্য উৎসর্গ করলাম।” গানটি পোস্ট করার পরই তিনি বেশ প্রশংসা পেয়েছেন মন্তব্যের ঘরে।
সালমান শাহ হত্যা মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে আছেন-সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল-অভিনেতা ডনসহ মোট ১১ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও রয়েছে।
সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ মামলা চলবে বলে আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
মন্তব্য করুন
আগামী ৮ ডিসেম্বর তার ৯০তম জন্মদিন পালনের প্রস্তুতি চললেও তার আগেই নক্ষত্রের মতো নিভে গেল তার আলো। ধর্মেন্দ্রর প্রস্থান শুধু এক পরিবারের নয়, ভারতীয় বিনোদন জগতেরও বিরাট ক্ষতি। তার মৃত্যুতে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, রাজনীতিক, শিল্পী—সবাই শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শোকবার্তা
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স-এ লিখেছেন, বর্ষীয়ান অভিনেতা ও সাবেক সাংসদ ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় সিনেমার জন্য এক বিশাল ক্ষতি। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেতা তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন।
ভারতীয় চলচ্চিত্রের এক মহিরুহ হিসেবে তিনি যে ধারা রেখে গেলেন, তা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তার পরিবার, বন্ধুবান্ধব ও অসংখ্য ভক্তদের প্রতি রইল গভীর সমবেদনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হৃদয়স্পর্শী শোকবার্তা
বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। এক্স-এ দেওয়া বার্তায় তিনি লিখেছেন— ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় সিনেমার এক যুগের অবসান। তিনি ছিলেন এক অনন্য চলচ্চিত্র ব্যক্তিত্ব, অসাধারণ অভিনেতা, যিনি প্রতিটি চরিত্রে এনে দিতেন নিজস্ব গভীরতা ও মোহ।
নানা বৈচিত্র্যময় চরিত্রে তার অভিনয় অসংখ্য মানুষের হৃদয়ে ছাপ রেখে গেছে। তার সরলতা, বিনয় ও আন্তরিকতা তাকে আরও মহিমান্বিত করেছে। এই শোকের সময়ে তার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তদের কথা ভাবছি। ওম শান্তি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের বক্তব্যে ফুটে উঠেছে গভীর বেদনা। তিনি লিখেছেন, ভারতীয় সিনেমার সোনালি যুগ আলোকিত করা উজ্জ্বল নক্ষত্র ধর্মেন্দ্রজি আর নেই—এ খবর অত্যন্ত মর্মান্তিক।
রোমান্টিক যুবকের চরিত্র থেকে শুরু করে শক্তিশালী ও তেজস্বী অভিনয়—ধর্মেন্দ্রজি তার অসামান্য প্রতিভায় দর্শকের হৃদয় জয় করেছিলেন। তার মৃত্যুতে চলচ্চিত্রজগতে অপূরণীয় শূন্যতা তৈরি হলো। আমরা তার পরিবারের সঙ্গে এই শোক ভাগ করে নিচ্ছি।
কপিল শর্মার আবেগঘন বার্তা
কমেডিয়ান কপিল শর্মা এক্স-এ লিখেছেন, বিদায় ধর্মপাজি। মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারালাম। আপনার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ—সব আমার হৃদয়ে চিরদিন থাকবে। মুহূর্তেই মানুষের মন জয় করার ক্ষমতা আপনার মতো আর কারও ছিল না। আপনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।
রাহুল গান্ধীর শ্রদ্ধা
ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনীতিক রাহুল গান্ধী লিখেছেন, ধর্মেন্দ্রজির মৃত্যু সংবাদ অত্যন্ত মর্মান্তিক এবং ভারতীয় শিল্প-সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি। সাত দশকের আলোছায়ায় তার অবদান শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে থাকবে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।
সিদ্ধার্থ মালহোত্রার স্মরণ
অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লিখেছেন— অনেক বছরের স্মৃতি ও ম্যাজিক... অনস্ক্রিন ও অফস্ক্রিন দু’জায়গাতেই। সবকিছুর জন্য ধন্যবাদ, ধরম স্যার। পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।
অক্ষয় কুমারের শ্রদ্ধা
অভিনেতা অক্ষয় কুমার ধর্মেন্দ্রকে স্মরণ করে লিখেছেন— শৈশবজুড়ে ধর্মেন্দ্রজি ছিলেন সেই নায়ক, যার মতো হতে চেয়েছে প্রতিটি ছেলে… আমাদের ইন্ডাস্ট্রির আসল ‘হি-ম্যান’। প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। আপনার সিনেমা এবং আপনার ছড়িয়ে দেওয়া ভালোবাসার মধ্যেই আপনি চিরদিন বেঁচে থাকবেন। ওম শান্তি।
অজয় দেবগানের শোকবার্তা
অভিনেতা অজয় দেবগান এক্স-এ লিখেছেন— ধরমজি সম্পর্কে এমন হৃদয়বিদারক খবর শুনতে হলো। তার আন্তরিকতা, উদারতা ও ব্যক্তিত্ব প্রজন্মের পর প্রজন্মের শিল্পীকে অনুপ্রাণিত করেছে। ইন্ডাস্ট্রি এক মহান কিংবদন্তিকে হারাল, আর আমরা হারালাম এমন একজন মানুষকে, যিনি আমাদের সিনেমার আত্মা গড়ে তুলেছিলেন।
শোকস্তব্ধ কিয়ারা আদভানি
অভিনেত্রী কিয়ারা আদভানিও সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ধর্মেন্দ্রর একটি ছবি শেয়ার করে শান্তির প্রতীক পায়রা, সাদা হৃদয় (হার্ট) এবং প্রার্থনার ইমোজি যুক্ত করে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন।
আলো ছড়িয়ে গেলেন ধর্মেন্দ্র
সাত দশকের ক্যারিয়ারে, ‘চুপকে চুপকে’, ‘ধর্ম বির’, ‘শোলে’সহ অসংখ্য সিনেমায় অনবদ্য অভিনয়ে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন ধর্মেন্দ্র। সর্বশেষ তিনি অভিনয় করেন ২০২৪ সালের ‘তেরি বাতোঁ মেৎ আইসা উলঝা জিয়া’ ছবিতে। সৃজিত রাঘবনের যুদ্ধনির্ভর ছবি ‘ইক্কিস’-এও তাকে দেখা যাওয়ার কথা ছিল।
সময়ের স্রোত যেমনই হোক, ধর্মেন্দ্রর মতো নক্ষত্রের পতন শুধু শোকই নয়, রেখে যায় এক অবিনশ্বর ধারা—যা ভারতীয় সিনেমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে, স্বপ্ন দেখতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে।
উল্লেখ্য, ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুকে ঘিরে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
মন্তব্য করুন
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাকে জামিন দেওয়া হয়। বিষয়টি মেহজাবীন চৌধুরীর আইনজীবী তুহিন হাওলাদার নিশ্চিত করেন।
এর আগে আজ রোববার দুপুরে প্রকাশ্যে আসে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির খবর।
বিষয়টি জানাজানি হলে প্রথমে একে ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দিলেও আগাম জামিন নিতে আদালতে যান মেহজাবীন।
এদিকে, মামলার বাদী আমিরুল ইসলাম জানান, দীর্ঘদিনের পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নতুন পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে মেহজাবীন ও তার ভাইয়ের পক্ষ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেওয়া হয়।
পরে বহুদিনেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে আজকাল করে কালক্ষেপণ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, গত ১১ ফেব্রুয়ারি টাকা চাইতে গেলে আমিরুল ইসলামকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে যেতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জীবননাশের হুমকি দেন।
এ ঘটনায় ভাটারা থানায় গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। পরে তিনি ২৪ মার্চ ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন।
আদালতে হাজির হওয়ার নির্ধারিত তারিখে আসামিরা উপস্থিত না থাকায় ৩ নভেম্বর আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন এবং ১০ নভেম্বর তা জারি করা হয়। এরপর মেহজাবীন ও তার ভাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
মন্তব্য করুন
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত।
সেই প্রেক্ষিতেই আজ তাকে আটক করে পুলিশ।
রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন।
এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি।
শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।’
মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন বাদীর পরিবারের সঙ্গে মীমাংসা করার জন্য হাতিরঝিল থানাধীন এলাকায় একটি বাসায় ডাকা হয়।
সেই সময়ে হিরো আলমসহ ১০-১২ অজ্ঞাতনামা ব্যক্তি বাদী ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় বেআইনিভাবে প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে মারধর করে।
এ হামলায় বাদীর শরীরে জখম সৃষ্টি হয়। এ সময় তার গলায় থাকা ‘দেড় ভরি’ ওজনের সোনার চেইন চুরি করে নিয়ে যায় বলেও অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় গত ২৩ জুন বাদী হয়ে রিয়া মনি হাতিরঝিল থানায় মামলা করেন।
মন্তব্য করুন
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ প্রতীক্ষার পর এমন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পেয়েছেন তার মা নীলা চৌধুরী। তবে স্বস্তির মধ্যেও নতুন উদ্বেগের খবর—সম্প্রতি অভিনেতা ডনের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
লন্ডন থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘এই ২৯ বছরে অনেকেই আমাকে খারাপ বলেছে, আমার ছেলেকে নিয়েও অপবাদ দিয়েছে। কেউ বলেছে, আমি নাকি নিজেই আমার ছেলেকে মেরেছি! কিন্তু আমি জানতাম, একদিন আইন প্রমাণ করবে—এটা আত্মহত্যা নয়, খুন।’
তিনি আরও বলেন, ‘আদালতের সোমবারের সিদ্ধান্ত আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে। মামলার কার্যক্রম এত দ্রুত শুরু হবে ভাবিনি। এখন মনে হচ্ছে, অবশেষে ন্যায়বিচার পাব।’
সালমান শাহর মৃত্যুর বিষয়ে নীলা চৌধুরীর দাবি, ‘খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়। আমার ছেলের শরীরে খুনের আলামত ছিল। সামিরা চট্টগ্রাম থেকে লোক এনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এর সঙ্গে আজিজ মোহাম্মদের লোকজনও জড়িত।’
তিনি আরও বলেন, ‘আমি ২৯ বছর ধরে বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো মানুষ নয়। আদালতের পদক্ষেপে এবার মনে হচ্ছে, আমার কথার সত্যতা পাওয়া যাচ্ছে।’
অভিনেতা ডনের হুমকি প্রসঙ্গে নীলা চৌধুরী জানান,‘এক মাস আগেও ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। ভাবুন, যে একসময় আমার ছেলের পেছনে ঘুরত, সে এখন আমাকে হুমকি দেয়! এত সাহস সে কোথা থেকে পায়?’
দীর্ঘ লড়াইয়ের প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ এবার ন্যায়বিচার পাব। এত বছর ধরে যারা আমাকে অপমান করেছে, হুমকি দিয়েছে—তাদের বিচার হবেই।’
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে বিবেচিত হলেও, তার পরিবার প্রথম থেকেই এটিকে পরিকল্পিত হত্যা বলে দাবি করে আসছে
মন্তব্য করুন
মন্তব্য করুন
গত বছর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। জেমসের বয়স ৬২ বছর।
২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে নামিয়ার সঙ্গে জেমসের পরিচয়। লস অ্যাঞ্জেলেসে এক অনুষ্ঠানে এ পরিচয় থেকে প্রণয় ও পরিণয়। জেমসের ব্যাপারে কোনো ধারণাই ছিল না নামিয়ার!
পরিচয়ের এক বছর পর গত বছরের ১২ জুন পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঢাকায় বিয়ে করেন জেমস-নামিয়া। চলতি বছরের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে জন্ম হয় জিবরানের। এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর সন্তান নিয়ে দেশে ফেরেন তারা।
জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক করেছেন।
সন্তান জন্মের অনুভূতি প্রকাশ করে এক প্রতিক্রিয়ায় জেমস বলেন, ‘এ অনুভূতি অসাধারণ। কীভাবে প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। এটুকুই বলব, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সবাই মা ও সন্তানের জন্য দোয়া রাখবেন।’
১৯৯১ সালে চলচ্চিত্র অভিনেত্রী রথিকে বিয়ে করেন জেমস। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের।
তারা যুক্তরাষ্ট্রে গিয়ে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্রথম সংসারে জেমসের রয়েছেন একজন ছেলে ও একজন মেয়ে। দ্বিতীয় সংসারে রয়েছেন একজন মেয়ে।
মন্তব্য করুন
১৯ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হবে লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহায়তায় এই আয়োজন করছে উদীচী যুক্তরাজ্য শাখা। এ বছর অনুষ্ঠিত হবে আয়োজনের ১৬তম আসর। দিনব্যাপী বইমেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হবে দুটি পর্বে। প্রথম পর্ব চলবে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তিসহ থাকবে নানা কিছু। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গেয়ে শোনাবেন তার জনপ্রিয় বেশ কিছু গান। তার সঙ্গে মিউজিশিয়ান হিসেবে থাকবেন বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পীরা। বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমীনের সঙ্গে থাকছেন চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল।
একই অনুষ্ঠানে মৌসুমী ভৌমিক গাইবেন তার জনপ্রিয় গানগুলো। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরাও কাজ করে যাচ্ছেন, এটা আমাদের জন্য আনন্দের খবর।
বিদেশের মঞ্চে যখন গাইতে উঠি, সামনে যেন একখণ্ড বাংলাদেশ দেখতে পাই। যখন গান গাই, কী আবেগ নিয়ে সবাই গেয়ে ওঠেন আমাদের গান, আমাদের বাংলা গান। চেষ্টা করব, গান গেয়ে বরাবরের মতোই প্রবাসী ভাইবোনদের মন জয় করে আসতে।’
সাবিনা ইয়াসমীন জানিয়েছেন, অনুষ্ঠান শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
মন্তব্য করুন
এই বিশ্বাসের ভাণ্ডারে ডিমও পেয়েছে বিশেষ জায়গা। অনেক দেশে এখনো চলে আসছে এক ধরনের প্রথা, যার নাম ‘ডিম থেরাপি’। কিন্তু আসলেই কি ডিম দিয়ে রোগ সারে? নাকি এটি কেবল লোকবিশ্বাসের অংশ?
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনেক গ্রামাঞ্চলে দেখা যায়, কোনো শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা কারও দৃষ্টিদোষ হয়েছে মনে হলে তার মাথার চারপাশে কাঁচা ডিম ঘুরিয়ে পরে সেটি ভেঙে দেখা হয়।
ধারণা করা হয়, অসুস্থতার ‘খারাপ শক্তি’ বা ‘নজর’ ডিমের ভেতর চলে আসে। শুধু আমাদের দেশেই নয়, মেক্সিকো, পেরু, কিউবা কিংবা ফিলিপাইনের মতো লাতিন আমেরিকার দেশগুলোতে লিম্পিয়া নামে প্রচলিত এক আচার আছে। সেখানে কাঁচা ডিম দিয়ে শরীর মুছে পরে সেটি পানিতে ভেঙে রাখা হয়।
ডিমের ভেতরের আকৃতি দেখে ভবিষ্যদ্বাণী করা হয়-কোথায় সমস্যা, কিসের কারণে অসুস্থতা ইত্যাদি। এছাড়া কিছু সংস্কৃতিতে বিশ্বাস করা হয়, ডিম হলো জীবনের প্রতীক। তাই ডিম দিয়ে শুদ্ধিকরণ করলে শরীর ও মনের ওপর থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়।
ডিমকে ঘিরে নানা বিশ্বাসের ইতিহাস বহু পুরোনো। প্রাচীন মিশর ও গ্রিসে ডিমকে মনে করা হতো উর্বরতা ও নতুন জীবনের প্রতীক। আবার মধ্যযুগে ইউরোপে কিছু সম্প্রদায় রোগভোগ বা অশুভ আত্মা তাড়াতে ডিম ব্যবহার করত।
এশিয়ার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, লোকজ চিকিৎসার অংশ হিসেবে ডিম ব্যবহার প্রচলিত। গ্রামীণ সমাজে কোনো যুক্তি ছাড়াই অনেকেই বিশ্বাস করতো ডিম দিয়ে রোগ সারানো যায়, কিংবা খারাপ শক্তি শরীর ছেড়ে চলে যায়।
ডিম প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার, তাই ডায়েট প্ল্যানে ডিমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনেক সময় ‘ডিম ডায়েট’ কে মজা করে ‘ডিম থেরাপি’ বলা হয়।
চুল ও ত্বকের যত্নে ডিম ব্যবহার করার প্রচলন আছে (যেমন-হেয়ার মাস্ক, ফেস প্যাক), সেখানেও অনেকে একে ‘থেরাপি’ বলে উল্লেখ করেন।
ডিম থেরাপি কোনো বৈজ্ঞানিক চিকিৎসা নয়।
ডিম ঘুরিয়ে অসুখ সেরে যায় এর পক্ষে কোনো গবেষণা বা প্রমাণ নেই। ডিম ভেঙে তার ভেতরের অদ্ভুত আকৃতি দেখে রোগ নির্ণয় করা কেবল কুসংস্কার।
বরং, কাঁচা ডিম ব্যবহারের ফলে স্যালমোনেলা জাতীয় জীবাণুর ঝুঁকি বাড়তে পারে, যা শিশু ও বয়স্কদের জন্য ক্ষতিকর। ডিমের পুষ্টিগুণ নিয়ে বিজ্ঞান একমত। এটি প্রোটিন, ভিটামিন ও মিনারেলের দারুণ উৎস।
নিয়মিত ডিম খেলে স্বাস্থ্য ভালো থাকে। আবার চুল বা ত্বকের যত্নে ডিম ব্যবহার বৈজ্ঞানিকভাবে ক্ষতিকর নয়। কিন্তু এগুলো ‘থেরাপি’ নয়, বরং সৌন্দর্যচর্চা বা পুষ্টি গ্রহণের অংশ।
যে কোনো সমাজের বিশ্বাসের ভেতর লুকিয়ে থাকে ইতিহাস আর সংস্কৃতির ছাপ। ডিম থেরাপিও তার ব্যতিক্রম নয়। যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞান এটিকে স্বীকৃতি দেয় না, তবুও প্রাচীনকাল থেকে মানুষের মনে ভরসা জাগানো এই লোকাচার এখনো টিকে আছে।
সমাজবিজ্ঞানীদের মতে, এ ধরনের প্রথা মানুষকে মানসিক স্বস্তি দেয়। অসুস্থ অবস্থায় চিকিৎসার পাশাপাশি এ ধরনের রীতি মানসিক ভরসা তৈরি করে, যা রোগীর মনোবল বাড়াতে সাহায্য করে। ডিম থেরাপি বৈজ্ঞানিক চিকিৎসা নয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
কিন্তু এটি আমাদের লোকবিশ্বাস, সংস্কৃতি আর ইতিহাসের অংশ। হয়তো আজকের দিনে এর ব্যবহার চিকিৎসার বিকল্প নয়, কিন্তু সংস্কৃতির অঙ্গ হিসেবে এর অস্তিত্ব অস্বীকার করার সুযোগও নেই।
মন্তব্য করুন
প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়াতেই ভক্তদের মধ্যে উত্তেজনা ও আনন্দের কমতি নেই। কেউ লিখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।’ আরেক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’
প্রকাশ্যে এসেছে ক্যাটরিনার বেবীবাম্প
অন্যদিকে, সন্তান জন্মের সম্ভাব্য সময় নিয়েও খবর এসেছে। সূত্র বলছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী ভিকি কৌশল বরাবরের মতো এই বিষয়ে মুখে তালা টানা রেখেছেন।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। ভিকি কৌশলকে দেখা গেছে ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানার সঙ্গে।
প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের সঙ্গে, ফ্যানদের আনন্দ এখন তুলনায় দ্বিগুণ। মাতৃত্বের পথে এই নতুন অধ্যায়কে কেন্দ্র করে দর্শক ও ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তার প্রথম সন্তানের আগমনের জন্য।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তাঁরও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে। যত দিনে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে, তত দিনে নতুন বছর চলে এসেছে।
মন্তব্য করুন
মন্তব্য করুন