প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 2, 2026 ইং
রিজিকের মায়ের কাছে চলে যাব?’— স্ত্রীর মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন জাহের আলভী

স্ত্রীর আত্মহননের ঘটনায় ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে অবশেষে মুখ খুলেছেন তরুণ অভিনয়শিল্পী জাহের আলভী।
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসায় আত্মহত্যা করেন তার স্ত্রী আফরা ইবনাত খান ইকরা। ময়নাতদন্ত শেষে রোববার ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্ত্রীর জানাজায় উপস্থিত না থাকা এবং পরকীয়ার অভিযোগ ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন আলভী। এ ঘটনায় রাজধানীর পল্লবী থানায় আলভী, তার মা ও কথিত এক প্রেমিকার নামে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলভী। তিনি বলেন—
“আপনারা কি চান আমি রিজিকের (তাদের একমাত্র ছেলে) মায়ের কাছে চলে যাই? তাহলে রিজিকের কী হবে?”
দেশে ফিরতে না পারার কারণ হিসেবে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ‘মব’ তৈরি করা হতে পারে এবং বিমানবন্দরে হামলার আশঙ্কা রয়েছে।
নেপাল থেকে ফেরার বিষয়ে আলভী বলেন, ঘটনার দিন সরাসরি ফ্লাইট না থাকায় দেশে আসা সম্ভব হয়নি। পরদিন ইমিগ্রেশন পার হওয়ার পর জানতে পারেন বিমানবন্দরে তার ওপর হামলার পরিকল্পনা রয়েছে।
সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আলভী দাবি করেন, শুরু থেকেই তাদের সম্পর্ক ‘টক্সিক’ ছিল এবং স্ত্রী সন্দেহপ্রবণ ছিলেন। তিনি আরও বলেন, “আমি ইকরাকে আত্মহত্যা করতে ট্রিগার করিনি।”
ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে এখনো তীব্র আলোচনা চলছে।
🚨 “আপনারা কি চান আমি রিজিকের মায়ের কাছে চলে যাই?”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল