প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: আফরান নিশো ও আইনুন পুতুলসহ বিজয়ীদের পূর্ণ তালিকা

চূড়ান্ত বিচার কার্যক্রম শেষে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বছর মোট ৩০টি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এবারের আসরে ‘সুরঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আইনুন নাহার পুতুল।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’। একই সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবেও পুরস্কার অর্জন করেন খন্দকার সুমন।
এ বছর যৌথভাবে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন প্রয়াত প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
🏆 জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ : পুরস্কারপ্রাপ্তদের তালিকা
আজীবন সম্মাননা:
তারেক মাসুদ (প্রয়াত), আব্দুল লতিফ বাচ্চু
শ্রেষ্ঠ চলচ্চিত্র:
সাঁতাও – খন্দকার সুমন
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
মরিয়ম – তৈয়াবী সরকার
শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র:
গোলাপী নাম: দ্য রেবেল – এলিজা নিহিত এলাহী
শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র):
আফরান নিশো – সুরঙ্গ
শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র):
আইনুন নাহার পুতুল – সাঁতাও
শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্র):
মনিরা মিত্র (শাকিল) – সুরঙ্গ
শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্র):
নাজিয়া হক অর্পি – ওরা সাত জন
শ্রেষ্ঠ খল চরিত্র:
খন্দকার রশিদ আহমেদ – অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
শহিদুজ্জামান সেলিম – সুরঙ্গ
শ্রেষ্ঠ শিশু শিল্পী:
মো. লিয়াম – আম কাঁঠালের ছুটি
বিশেষ শিশু শিল্পী পুরস্কার:
আরিফ হাসান আনাস – আম কাঁঠালের ছুটি
শ্রেষ্ঠ সংগীত পরিচালক:
ইমন চৌধুরী – অ্যাডভেঞ্চার অব সুন্দরবন
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক:
হাবিবুর রহমান – লাল শাড়ি
শ্রেষ্ঠ গায়ক:
বালাম – প্রিয়তমা
শ্রেষ্ঠ গায়িকা:
অরুণা দেবী শিল্পী – সুরঙ্গ
শ্রেষ্ঠ গীতিকার:
সোহেল আলী – প্রিয়তমা
শ্রেষ্ঠ সুরকার:
রিপন মাহমুদ – প্রিয়তমা
শ্রেষ্ঠ কাহিনিকার:
ফারুক হোসেন – প্রিয়তমা
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার:
নিয়ামুল মুক্তা – রোজকার
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা (যৌথ):
রায়হান রশিদ ও রেশমা নাজমিন উষা দোলা – সুরঙ্গ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল