প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 21, 2026 ইং
রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে ৫ কেজি গাঁজা ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১০

রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকা থেকে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা ও একটি বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে রাজবাড়ী জেলার সদর থানাধীন রাজবাড়ী রেলস্টেশন এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে উদ্ধার করা হয় আনুমানিক ১,৫০,০০০ টাকা মূল্যের ৫ কেজি গাঁজা এবং ৩,০০০ টাকা মূল্যের ১ বোতল বিদেশী মদ। এ সময় গ্রেফতার করা হয় মোছা: শিরিন শান্তি (৩৫), স্বামী: মো: আশরাফুল, সাং: বাহেরমাদী মধ্যপাড়া, থানা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদক সংগ্রহ করে রাজবাড়ী রেলস্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
র্যাব বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের মাধ্যমেই একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠন সম্ভব। মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে র্যাব-১০ এর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল