প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 20, 2026 ইং
র্যাব-১০ গ্রেফতার করল সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামিকে যাত্রাবাড়ী থেকে

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) আজ ১৯ জানুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৪.৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি *হাজেরা বেগম (৩৫)*কে গ্রেফতার করেছে।
র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামি হাজেরা বেগম, যিনি ডিএমপি যাত্রাবাড়ী থানার জিআর মামলা নং-৮৭/১৯, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১), টেবিল ১০(ক) অনুযায়ী সাজাপ্রাপ্ত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাজেরা বেগম স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল