প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 13, 2026 ইং
ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | র্যাব-১০

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ০৫ মিনিটে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ছিলাদরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আব্দুল শুক্কুর (৫০)। তিনি মৃত শাহ আলমের পুত্র এবং রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার মসজিদ কলোনীর বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুর জেলার ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ জানায়, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, পারিবারিক বন্ধন দুর্বল করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল