প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭২ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অদ্য ১০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন দক্ষিণ জশুরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আনুমানিক ২১,৬০০ টাকা মূল্যের ৭২ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১,০০০ টাকা মূল্যের ৫০ গ্রাম গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃতের নাম রোকসনা বেগম (৪৯), স্বামী- মৃত আলাউদ্দিন, সাং- স্যামসুদ্দি, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাকে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ মনে করে, মাদক সমাজের জন্য একটি মারাত্মক ব্যাধি যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং সামাজিক ও পারিবারিক বন্ধন দুর্বল করে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল