প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 7, 2026 ইং
মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ০৩ বোতল ফেন্সিডিল ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাব একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে র্যাব।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর ফ্যান ফ্যাক্টরীর পূর্ব পাশে একটি পরিত্যক্ত জমিতে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, ০৩ বোতল ফেন্সিডিল ও ০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই সফল অভিযান আবারও প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র্যাব সদা প্রস্তুত। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল