প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
ত্রিশালে জাতীয় সমাজসেবা দিবস পালিত

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়”।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে আরাফাত সিদ্দিকী বলেন, বর্তমান সরকার দেশের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এবং মুক্তিযোদ্ধা সম্মানি ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক সেবার পরিধি আরও সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ত্রিশাল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রতিবন্ধী সুবিধাভোগী পাঁচজনের মাঝে প্রতিবন্ধী কার্ড বিতরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল