প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাটে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম প্রামাণিক গ্রেফতার

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাটে সংঘটিত মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাদ্দাম প্রামাণিক (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভিকটিম (১৪)-এর বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি মো. সাদ্দাম প্রামাণিক গোপনে ঘরে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিমের নানী বাদী হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি জানাজানি হলে আসামি আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগিতায় লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কুশখালী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো. সাদ্দাম প্রামাণিক (৩৩), পিতা— মো. মুজাই @ মোজাফ্ফর প্রামাণিক, সাং— পশ্চিম উজান চর, থানা— গোয়ালন্দ ঘাট, জেলা— রাজবাড়ী।
তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-১৭, তারিখ-২৬/১২/২০২৫, ধারা— নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) অনুযায়ী মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল