প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
সোনারগাঁওয়ে শাকিল হত্যা মামলার এজাহারনামীয় আসামি সাব্বির গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর সেনপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর আশরাফুল ইসলাম ওরফে শাকিল (৩৩) হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাব্বির (২৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, ২০২১ সালের ২১ নভেম্বর রাতে ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে হত্যা করা হয়। পরদিন তার কক্ষ থেকে চাদর মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৫, ধারা-৩০২/৩৪)।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আধুনিক প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০২৫ দুপুরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা এলাকা থেকে আসামি সাব্বিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, অপরাধ করে কেউই আইনের হাত থেকে চিরদিন পালিয়ে থাকতে পারে না—এই অভিযান তারই প্রমাণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল