প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 26, 2025 ইং
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, ইনকিলাব মঞ্চের নেতৃত্বে শিক্ষার্থী-জনতার বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনতা।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে ব্যাপক জনসমাগম ঘটে।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “সুশীলতা অনেক হয়েছে। সুশীলতার কারণে ওসমান হাদির রক্ত এই জমিনে ঝরেছে। যতক্ষণ পর্যন্ত সরকারের উপদেষ্টারা এসে জনগণের সামনে দাঁড়াবেন না, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়বো না।”
তিনি প্রয়োজনে শাহবাগে রাত্রিযাপনের ঘোষণাও দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল