প্রিন্ট এর তারিখঃ Mar 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান প্রদান

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ ২০ জনকে গানম্যান প্রদান করা হয়েছে। তিনি বলেন, আক্রান্ত হওয়া দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর সম্পাদককেও গানম্যান দেওয়া হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৫০ জনের একটি তালিকা আছে যারা আক্রান্ত হতে পারেন। এ বিষয়ে উপদেষ্টা জানান, “যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন, তাদের আমরা গানম্যান দিয়ে দিয়েছি।
আমাদের DGF, NSI ও এসবি কর্মকর্তারা তালিকা করেছেন। অনেকেই গানম্যান নিতে চাননি।” এ পর্যন্ত মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।
২০ জনের সবাই রাজনীতিবিদ কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল