
১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিকেল ৪টায়, রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশনাররা সিইসির কক্ষে বৈঠক করেন। বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, জাতির উদ্দেশে সিইসির রেকর্ডকৃত ভাষণ থেকেই আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হবে।