
ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন আলমবাগ অনির্বাণ ক্লাব রোডের একটি বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১০২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাব শুরু থেকেই একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করে আসছে। অবৈধ অস্ত্র-মাদক উদ্ধার এবং বিস্ফোরক দ্রব্যের মজুদ ও পরিবহন রোধে বাহিনীটি নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব দেশের আইনশৃঙ্খলা রক্ষায় “জিরো টলারেন্স” নীতিতে অবিচল রয়েছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১০ সিপিসি-১ এর একটি চৌকস দল গতকাল ০২ ডিসেম্বর ২০২৫ রাত ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাবের এই সফল অভিযান প্রমাণ করে যে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে বাহিনীটি সর্বদা প্রস্তুত ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়েছে।