
বিসিএন চ্যানেল রিপোর্টিং ডেস্ক:-
রাজধানীর জুরাইনে সশস্ত্র হামলায় সিএনজি অটোরিকশা চালক মোঃ পাপ্পু শেখ (২৬) হত্যার মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণকারী, চাঁদাবাজ ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। মানবাধিকার লঙ্ঘন, নৃশংসতা বা সংবেদনশীল ঘটনার ক্ষেত্রে র্যাব দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমের পাশে দাঁড়িয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় এনেছে।
ঘটনার বিবরণ
গত ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে রাজধানীর কদমতলী থানাধীন জুরাইনস্থ কবি নজরুল লেন কানা জব্বারের গলিতে একটি পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। স্থানীয় মাদক কারবারী বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০)-র গ্রুপের সাথে পাপ্পু শেখের পূর্ব বিরোধকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়।
শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে আসামিরা পাপ্পুকে জোরপূর্বক আটকে ফেলে। এ সময় বাপ্পারাজ তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর তিন রাউন্ড গুলি করে, যার একটি গুলি ভুক্তভোগীর শরীরের সংবেদনশীল স্থানে আঘাত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে আদ-দ্বীন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলা ও তদন্ত কার্যক্রম
ঘটনার পর নিহতের বাবা ডিএমপি’র কদমতলী থানায় হত্যা মামলা (নং-০১, তারিখ ০২/১২/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর সহায়তা চান।
র্যাব-১০ এর অভিযান ও গ্রেফতার
সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের সহায়তায় পৃথক দুটি অভিযানে দুই আসামিকে গ্রেফতার করে—
১️. মোঃ ইউসুফ সরদার (৪৫)
গ্রেফতার স্থান: জুরাইন আলমবাগ, কদমতলী
তার বিরুদ্ধে মাদক আইনের ৩টি পূর্ব মামলা রয়েছে।
2. মোঃ উজ্জল ওরফে কাঞ্চি (৩০)
গ্রেফতার স্থান: জুরাইন রেলগেট এলাকা, শ্যামপুর
তার বিরুদ্ধে মাদক আইনের ২টি পূর্ব মামলা রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।