
এনামুল হক,
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন সুলতানা।
এছাড়া উপস্থিত ছিলেন—উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান, ভেটেরিনারি সার্জন এমদাদুল হক, স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধি ও জুলাই যোদ্ধা প্রকৌশলী জিহাদ চৌধুরী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, খামারি ও প্রাণিসম্পদ উদ্যোক্তারা।
বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ দুধ–ডিম–মাংস উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রসার এবং প্রাণিসম্পদ খাতকে আরও গতিশীল করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
সপ্তাহব্যাপী আয়োজনে থাকছে—
আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর আনুষ্ঠানিক সমাপ্তি হবে।