
তাদের ওপর হামলা উগ্রবাদী ও ধর্মান্ধ চক্রের কাজ বলে মনে করি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

বুধবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডে তারা নিঃস্ব হয়ে গেছে। এটি দরিদ্র মানুষের ওপর এক চরম আঘাত।’
তিনি বলেন, ‘সরকারের কাছে দাবি জানাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্ত প্রয়োজন। যদি কেউ দায়ী থাকে, তাকে অবশ্য আইনের আওতায় আনতে হবে।’
এর আগে দুপুরের ঠাকুরগাঁও চৌরাস্তা বাউল সমর্থকরা মানববন্ধন করার জন্য জড়ো হলে তৌহিদী জনতা তাদের ধাওয়া করে ও হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।