
সংবাদ বর্ণনা:
ঢাকার কেরানীগঞ্জে ইউরো বাংলা বিল্ডার্স প্রাঃ লিঃ আয়োজন করতে যাচ্ছে মাসব্যাপী আবাসন মেলা ও সওয়ারেস লাইন উদ্বোধন। মেলায় অংশ নেবে প্রতিষ্ঠানটির নতুন ও পুরাতন সকল ক্লায়েন্ট। নতুন ক্রেতাদের জন্য থাকবে বিশেষ ছাড় এবং মেলার আনন্দ বাড়াতে আয়োজন করা হয়েছে শীতকালীন পিঠা উৎসব।
মেলায় প্রদর্শিত হবে প্রতিষ্ঠানটির প্রধান আবাসিক প্রকল্পসমূহ:
দীর্ঘদিন ধরে সোনার বাংলা আবাসিক প্রকল্পের অধিবাসীরা সওয়ারেস লাইনের অভাবে অসন্তুষ্ট ছিলেন। আগামী ০৪ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হচ্ছে সওয়ারেস লাইনের কাজ, যা প্রকল্পের পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র জনাব মোঃ আমান উল্লাহ আমান। সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানের কর্ণধর ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাবা ফাতেমা আক্তার আঁখি। অনুষ্ঠানে থাকবেন স্থানীয় ব্যক্তি, ক্রেতা-বিক্রেতা, কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
মেলা চলাকালীন থাকবে বিশেষ ছাড়, বিনোদনমূলক কার্যক্রম এবং স্থানীয় পিঠা ও খাবারের আয়োজন, যা ক্রেতা ও দর্শকদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা হয়ে উঠবে।