
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: নান্টু শরীফ (২২)–কে টাঙ্গাইল জেলার সখীপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০ ও র্যাব-১৪ এর যৌথ আভিযানিক দল।
১। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৯/১১/২০২৫ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকায় র্যাব-১০ ও র্যাব-১৪ এর একটি বিশেষ দল সখীপুর থানাধীন দেওদিঘী বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঝালকাঠি, ঢাকা ও অন্যান্য থানায় দায়ের করা বহু মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নান্টু শরীফ (২২)–কে গ্রেফতার করা হয়।
২। গ্রেফতারকৃত নান্টু শরীফের বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাসমূহ—
উল্লেখিত মামলাগুলোর মধ্যে একাধিক মামলায় তিনি ২ বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নান্টু শরীফ জানায় যে, সে বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান করে পুলিশের নজর এড়িয়ে চলছিল। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।