
প্রতিবেদন:
রাজধানীর কোতয়ালীতে দূর্ধষ চুরির মামলার আসামি শ্রী উত্তম কুমার (২৮)’কে ঢাকার আজিমপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন রমাকান্ত নন্দী লেনের ৬ষ্ঠ তলা ভবনে অনিক সাহা (২৪)’এর বাসা থেকে চুরি যাওয়ার ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি উত্তম কুমারকে শনাক্তের পর গ্রেফতার করা হয়।
গত ২৩ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে গাড়িচালক শ্রী উত্তম কুমার (২৮) বাসা বাড়া দেওয়ার কথা বলে অনিক সাহার বাসা থেকে আসবাবপত্র, স্বর্ণালংকার, ইলেকট্রনিক্স সামগ্রী ও পোশাকসহ আনুমানিক ৫০ লাখ ৪ হাজার টাকার মালামাল সরিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানায় মামলা নং- ০৩, তারিখ- ০২ জানুয়ারি ২০২৫ খ্রি., ধারা- ৩৮১ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অদ্য ০৯ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ২টায় ডিএমপি’র লালবাগ থানাধীন আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামি উত্তম কুমারকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।