প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার আসামি ভাসুর চট্টগ্রাম থেকে গ্রেফতার

কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সবুজ খলিফা (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মামলার সূত্রে জানা যায়, ভিকটিম ফারজানা আক্তার (২৪) চিকিৎসার উদ্দেশ্যে ঝালকাঠি থেকে তার স্বামীর সঙ্গে ঢাকার কেরাণীগঞ্জে শ্বশুরবাড়ির ভাড়া বাসায় আসেন।
গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:২০ থেকে ২০:২০ ঘটিকার মধ্যে, অন্য কেউ না থাকার সুযোগে তার ভাসুর মোঃ সবুজ খলিফা পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানা-য় হত্যা মামলা রুজু হয় (মামলা নং-৩৬, তারিখ-১৯/০১/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।
তদন্তের স্বার্থে র্যাব-১০, ঢাকা অভিযানে নামে। এর ধারাবাহিকতায় গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল, র্যাব-৭ এর সহযোগিতায় ডবলমুড়িং থানা-র পশ্চিম মাদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি মোঃ সবুজ খলিফাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল