প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
নেত্রকোনার ৫ আসনের ফলফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার পাঁচটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, জেলার চারটি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা এবং একটি আসনে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত তথ্যমতে—
নেত্রকোনা-১: ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি)
নেত্রকোনা-২: ডা. আনোয়ারুল হক (বিএনপি)
নেত্রকোনা-৩: ড. রফিকুল ইসলাম হিলালী (বিএনপি)
নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর (বিএনপি)
নেত্রকোনা-৫: মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)
এদিকে, শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত হওয়ায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮৩ জন, যার মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।
মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল