প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
৪৫ কেন্দ্রের ফলাফলে ১২,২৩৪ ভোটে এগিয়ে রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে প্রাপ্ত আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পোস্টাল ভোটসহ মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ৩৪,৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ২৩,২২৬ ভোট।
এতে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১২,২৩৪। বাকি কেন্দ্রগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে চূড়ান্ত ফলাফল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল