প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ঢাকা-১২: একটি কেন্দ্রে দাঁড়িপাল্লা ২০৪, কোদাল ৯৮, ফুটবল ১০৫ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নম্বর কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সাইফুল আলম পেয়েছেন ২০৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন ৯৮ ভোট। এছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ১০৫ ভোট।
এই কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১ হাজার ৭৬০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪৪১ জন। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে সন্ধ্যার পর প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাবিব ফলাফল শিট টানিয়ে দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল