প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 4, 2026 ইং
ফরিদপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার জিআর মামলা নং- ৫৫৬/১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: সাদ্দাম শেখ (২৪)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ শেখ শহিদ। তার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
গ্রেফতার শেষে আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল