প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 2, 2026 ইং
আজকের কর্মসূচি: কোথায় কে কী করবেন (২ ফেব্রুয়ারি)

দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দফতর, রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করে। সোমবার (২ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে তুলে ধরা হলো—
জামায়াতে ইসলামীর আমিরের নির্বাচনী কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার সদরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণসহ কয়েকটি স্থানে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।
মির্জা আব্বাসের কর্মসূচি
ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সোমবার দুপুর ১টা থেকে আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন।
ইশরাক হোসেনের কর্মসূচি
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে সকাল ১১টা থেকে সারাদিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন। গেন্ডারিয়া সামাজিক কেন্দ্র (কমিউনিটি সেন্টার) থেকে তার প্রচারণা শুরু হবে।
ধানের শীষের প্রার্থী আমিনুল হকের গণসংযোগ
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আমিনুল হক মিরপুর-১২ ও আশপাশের এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন। সিরামিক রোডের অগ্রদূত ক্লাব সংলগ্ন এলাকা থেকে এই কর্মসূচি শুরু হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা, নির্বাচনী কেন্দ্রসমূহে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এজেন্ট ঘোষণা এবং সার্বিক বিষয় নিয়ে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল