প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে একাধিক তথাকথিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি নিশিরাতের নির্বাচন ও গায়েব নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এসব নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।
তিনি আরও বলেন, যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন ক্ষমতায় নেই। কিন্তু একটি নতুন মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র শুরু করেছে—কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়।
বিএনপি চেয়ারম্যান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক ও সজাগ থাকতে হবে। জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল