প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 26, 2026 ইং
রাজধানীর কামরাঙ্গীরচরে পরিত্যক্ত অবস্থায় ৪টি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০

রাজধানীর কামরাঙ্গীরচরে পরিত্যক্ত অবস্থায় ৪টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
র্যাব অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে।
৫ আগস্ট ২০২৪ সালে “জুলাই গণঅভ্যুত্থান”-এর সুযোগে দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার শুরু করে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব শুরু থেকেই পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে আসছে।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনায় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে র্যাব আরও জোরদারভাবে অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায়, র্যাব-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি চৌকস দল ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন হুজুরপাড়া ঈদগাহ সংলগ্ন খাগাইল ঘাটের ঝোপঝাড় থেকে ধাতব লিভারযুক্ত ৪টি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে। যার মধ্যে ছিল ২টি সাউন্ড গ্রেনেড ও ২টি টিআর গ্যাস গ্রেনেড।
এই সফল অভিযান প্রমাণ করে যে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল