প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
পতন দিয়ে শেয়ারবাজারে সপ্তাহের শুরু, সূচক ও লেনদেনে ধস

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। একই সঙ্গে কমেছে মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ প্রতিষ্ঠান দাম কমার তালিকায় চলে আসে। দিনের শেষ ঘণ্টায় বিক্রির চাপ বাড়ায় সূচক আরও নিম্নমুখী হয়।
দিন শেষে ডিএসইতে দাম বেড়েছে ১০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। বিপরীতে কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।
ভালো কোম্পানির মধ্যে ৭২টির দর বেড়েছে, ১০৩টির কমেছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০টি, কমেছে ৬৩টির। জেড ক্যাটাগরির মধ্যে ৩৫টির দর বেড়েছে এবং ৫৯টির কমেছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ১৩টির।
এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪৭ পয়েন্টে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় কম।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার ও আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারে।
অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। সেখানে লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ টাকা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল