প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
হৃদয়বিদারক ট্র্যাজেডি: বাগেরহাটে ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুসন্তানকে পাশাপাশি দাফন

হৃদয়বিদারক এক ঘটনায় বাগেরহাটে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিম হোসেনকে পাশাপাশি দাফন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
এর আগে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে সাদ্দামকে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য পাঁচ মিনিট সময় দেয় কর্তৃপক্ষ।
স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় এবং সব আনুষ্ঠানিকতা শেষে সোয়া ৮টার দিকে মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে রওনা দেওয়া হয়।
শুক্রবার দুপুরে সাবেকডাঙ্গা গ্রাম থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ ও তার শিশুসন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হতাশা থেকেই সন্তানকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে জুয়েল হাসান সাদ্দাম একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল