প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 24, 2026 ইং
আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা: বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড

আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি (ICC) তাদের অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড জাতীয় দল। বিশ্বকাপ ভারতের কিছু অংশ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলার সিদ্ধান্তে অটল থাকার কারণে তারা অংশ নিতে পারছে না। আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পর্যালোচনার জন্য সময় ছিলেও আন্তর্জাতিক নিরাপত্তা পরামর্শ এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ দলের পাঠানো অবস্থান পরিবর্তিত হয়নি বলে জানিয়েছে।
ফলশ্রুতিতে, বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপের জন্য নির্বাচিত করা হয়েছে। স্কটল্যান্ড দল গ্রুপ ‘সি’-তে খেলবে এবং তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতা ও মুম্বাইতে:
📌 স্কটল্যান্ডের ম্যাচসমূহ:
• ৭ ফেব্রুয়ারি – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (কলকাতা)
• ৯ ফেব্রুয়ারি – ইতালির বিপক্ষে (কলকাতা)
• ১৪ ফেব্রুয়ারি – ইংল্যান্ডের বিপক্ষে (কলকাতা)
• ১৭ ফেব্রুয়ারি – নেপালের বিপক্ষে (মুম্বাই)
আইসিসি বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের কোনো যাচাইকৃত বা বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি নেই, এবং সেই কারণে তাদের শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে।
এই সিদ্ধান্তে ক্রিকেট ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে, বিশেষ করে বাংলাদেশ টিমের এমন অসামাজিক পরিস্থিতির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় সমর্থকদের হতাশা প্রকাশ পেতে শুরু করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল