প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
রাজধানীর শনির আখড়া থেকে ২৯৪ হাজার টাকার ৯৮০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার একজন মাদক ব্যবসায়ী

২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১৪.৩০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল রাজধানীর শনির আখড়া সাকিনস্থ দনিয়া কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস তল্লাশি করলে আনুমানিক ২,৯৪,০০০/- টাকা মূল্যমানের মোট ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি শ্যামল চন্দ্র ঘোষ (৬২), পিতা মৃত হরিপদ ঘোষ, সাং— কালাদি, থানা—মতলব দক্ষিণ, জেলা—চাঁদপুর। তিনি বেশ কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে ডিএমপি যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ বলেছে, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। যুব সমাজকে ধ্বংস, পরিবারে অস্থিরতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিই সমাজে শান্তি ও উন্নয়নের একমাত্র পথ।”
র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল